March 31, 2026, 8:03 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৩১ মার্চ, ২০২৬

রাজধানীর বিজয়নগরে আনন্দঘন পরিবেশে ও যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টায় আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এম. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ বাবুল হোসেন (বাবুল মীর)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদ্দেক হোসেন স্বপন। নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “দেশের ক্ষুদ্র মৎস্যজীবীদের অধিকার রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে এই সংগঠনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। মৎস্য খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তাই এই খাতের টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দম হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী সমিতির মহাসচিব আলহাজ্ব ইকবাল হোসেন এবং বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি রবীন্দ্রনাথ বামনসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির গুরুত্বপূর্ণ ৬টি পদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পণ্ডিত। সিনিয়র সহ-সভাপতি হিসেবে অ্যাডভোকেট এম. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ বাবুল হোসেন (বাবুল মীর), এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ নান্নু মিয়া ও মোহাম্মদ বাশার বাগার দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন মহাজন।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে এই সংগঠন প্রান্তিক জেলেদের ঐক্যবদ্ধ করে তাদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। তিনি ভবিষ্যতেও সবাইকে দক্ষতা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনের যেকোনো যৌক্তিক প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সমাপনী বক্তব্যে সভাপতি অ্যাডভোকেট এম. হেলাল উদ্দিন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা দ্রুততম সময়ের মধ্যে প্রান্তিক জেলেদের মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করব এবং তা সমাধানের লক্ষ্যে সরকারের কাছে জোরালো দাবি তুলে ধরব।” অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


প্রতিবেদক: কবির হোসেন দেওয়ান, ঢাকা প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *