March 20, 2026, 8:21 pm
Headline :
পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি যুদ্ধবিরতি চায় না ইরান: ইসরায়েলকে ‘চরম শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি

পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ

সোনাইমুড়ী (প্রতিনিধি): পদিপাড়া বাজার কেন্দ্রীয় মসজিদের আর্থিক অনিয়ম নিয়ে প্রশ্ন করায় একজন সাংবাদিককে “দেখে নেওয়ার” হুমকি দেওয়ার ঘটনায় স্থানীয়বাসীরা ক্ষুব্ধ। মসজিদের মতো পবিত্র প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা সাংবাদিকের পেশাগত দায়িত্ব হলেও, এমন হুমকি ক্ষমতার অপব্যবহারের বহিঃপ্রকাশ বলে স্থানীয়রা অভিযোগ করছেন।

সোনাইমুড়ী এলাকার পদিপাড়া বাজার কেন্দ্রীয় মসজিদের কমিটির আর্থিক লেনদেনে অনিয়মের অভিযোগ বেশ কিছুদিন ধরে উঠে আসছে। সাম্প্রতিককালে একজন স্থানীয় সাংবাদিক মসজিদের অফিস থেকে হিসাবপত্রের তথ্য চেয়ে প্রশ্ন করলে কমিটির সদস্যরা তাকে হুমকি দিয়ে বলেন, “দেখে নেবো”। এ ঘটনায় স্থানীয়রা বলছেন, মসজিদের দানের অর্থ কোথায় কীভাবে ব্যয় হয়েছে তার বিস্তারিত হিসাব জনগণের জানার অধিকার।

স্থানীয় বাসিন্দা রহিম উদ্দিন বলেন, “মসজিদ আমাদের সকলের। এখানকার অর্থের হিসাব না দিলে আমরা আর দান করব না। সাংবাদিক ভাইকে হুমকি দেওয়া যায় না।” আরেক বাসিন্দা ফাতেমা বেগম জানান, “কমিটির লোকেরা নিজেদের পকেট ভরছে। হিসাব দাখিল করুক এবং অনিয়ম তদন্ত হোক।”

স্থানীয়দের দাবি:

  • মসজিদের আর্থিক হিসাব স্থানীয়দের সামনে উপস্থাপন।
  • হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা।
  • স্বচ্ছ ব্যবস্থাপনার জন্য নতুন কমিটি গঠন।

ঘটনাস্থল থেকে জিটিভি বাংলার প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *