March 18, 2026, 8:33 pm
Headline :
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি যুদ্ধবিরতি চায় না ইরান: ইসরায়েলকে ‘চরম শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহু কি নিহত না কি গুরুতর আহত? ইরানি সংবাদমাধ্যমের দাবিতে বিশ্বজুড়ে তোলপাড়

‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড

রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধিঃ

‎সুন্দরবন সংলগ্ন শিবসা নদীর কালীর খাল এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড বিশেষ অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত ‘নানা ভাই’ বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করেছে । খুলনার কয়রা উপজেলা থেকে তাদের উদ্ধার করা হয়।

‎মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) ভোরে এই সফল অভিযান পরিচালিত হয়। বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

‎তিনি জানান, গত ৭ মার্চ শনিবার ৬ জন জেলে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে ‘নানা ভাই’ বাহিনীর সদস্যরা তাঁদের অপহরণ করে গহীন বনে নিয়ে যায়। সেখানে তাঁদের জিম্মি করে মুক্তিপণের দাবিতে নির্যাতন চালানো হচ্ছিল। পরবর্তীতে মো. কবির নামে এক ব্যক্তি তাঁর ভাইকে জিম্মি করার বিষয়টি কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে অবগত করেন।

‎প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে ১৭ মার্চ মঙ্গলবার ভোর ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান সুন্দরবনের কালীর খাল এলাকায় বিশেষ অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব না হলেও জিম্মি থাকা ৬ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

‎উদ্ধারকৃতরা হলেন—খুলনার কয়রা থানার রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল শানা (২৪) এবং সাতক্ষীরার শ্যামনগর থানার রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮)। উদ্ধারকৃত জেলেদের তাঁদের পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এবং জেলে-বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *