April 6, 2026, 11:48 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ডিজিটাল দুনিয়ায় ফিরল প্রধানমন্ত্রীর কার্যালয়: ফেসবুক-ইনস্টাগ্রামের পাশাপাশি চালু হলো ওয়েবসাইট

দীর্ঘ বিরতির পর আবারও সচল হলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) অফিশিয়াল ওয়েবসাইট। বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণের পরপরই সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা আনা এবং জনগণের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু ওয়েবসাইটই নয়, ডিজিটাল প্ল্যাটফর্মে সরব হতে চালু করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও।

নতুন এই ওয়েবসাইটে প্রবেশ করলে এখন থেকেই পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রীর দাপ্তরিক সব তথ্য। এতে যুক্ত করা হয়েছে প্রধানমন্ত্রীর ভাষণ, জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেওয়া বাণী ও বিবৃতিসহ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফটো গ্যালারি। ওয়েবসাইটের হোমপেজে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিসহ একটি নোটিশ বোর্ড রাখা হয়েছে, যেখানে কার্যালয়ের সাম্প্রতিক সব কার্যক্রমের আপডেট মুহূর্তেই জানতে পারবে সাধারণ মানুষ।

দীর্ঘদিন পর চালু হওয়ায় ওয়েবসাইটটির কিছু অংশ এখনও হালনাগাদ করার কাজ চলছে। আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রধানমন্ত্রীর জীবনবৃত্তান্তসহ কিছু গুরুত্বপূর্ণ কনটেন্ট পুরোপুরি আপডেট করা হয়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২:৪১ মিনিটে ওয়েবসাইটটি হালনাগাদ করা হয়েছে। এই বিশাল ডিজিটাল কর্মযজ্ঞের পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করছে মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই (a2i), বিসিসি এবং বেসিস-এর মতো প্রতিষনতুন সরকারের প্রথম কার্যদিবস অর্থাৎ বুধবার থেকেই আনুষ্ঠানিকভাবে ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো সচল করা হয়েছে। এর মাধ্যমে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও দাপ্তরিক সব খবর সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। উল্লেখ্য যে, এই নতুন প্ল্যাটফর্মগুলো চালু হওয়ার পরপরই অন্তর্বর্তীকালীন সরকারের পুরনো ফেসবুক পেজটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।্ঠানগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *