February 6, 2026, 10:51 pm
Headline :
নকল সিল মেরে, ব্যালট ছেপে ক্ষমতায় যেতে চায় জামায়াত! ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ বাগেরহাট-৩ আসনের ভাগ্য নির্ধারণী ত্রিমুখী লড়াইয়ে বাড়ছে উত্তাপ জামায়াতের ইশতেহার কেবলই স্লোগান, নেই অর্থায়নের রূপরেখা: ড. ফাহমিদা খাতুন লক্ষ্মীপুরে জাল ভোটের সিল জব্দ: জামায়াত নেতা ও ব্যবসায়ী আসামি, বহিষ্কারের ঘোষণা শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার মোংলা বন্দরে লো যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম মোরেলগঞ্জ-শরণখোলা হবে উন্নয়নের রোল মডেল”: ধানের শীষের গণমিছিলে সোমনাথ দে-র অঙ্গীকার মোরেলগঞ্জ-শরণখোলা হবে উন্নয়নের রোল মডেল”: ধানের শীষের গণমিছিলে সোমনাথ দে-র অঙ্গীকার

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

মূলত জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রার সময় এ ঘটনা ঘটে।

এদিন বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে নেতাকর্মীরা ইনকিলাব মঞ্চের যমুনা অভিমুখে যাত্রা করেন। আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

এর আগে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে কয়েক দফা আলটিমেটাম দিয়ে জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার প্রবেশমুখে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা। প্রতিবেদন লেখার সময়ও শাহবাগে আন্দোলনকারীদের আন্দোলন চলমান রাখতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *