April 6, 2026, 10:10 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক :

মা বেগম খালেদা জিয়ার জীবদ্দশায় তাঁর কথা বা ব্যবহার anyone আঘাত পেয়ে থাকলে পরিবারের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার বিকেল ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার আগে উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেন,
“আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। এখানে উপস্থিত সবার কাছে অনুরোধ— জীবিত থাকাকালে আমার মায়ের কোনো কথায় বা ব্যবহারে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাঁর পক্ষ থেকে আমি ক্ষমাপ্রার্থী। দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন তাঁকে বেহেস্ত নসিব করেন।”

তিনি আরও বলেন, “কাউকে যদি আমার মায়ের কাছে কোনো প্রকার পাওনা থেকে থাকে, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তা পরিশোধের ব্যবস্থা করব ইনশা আল্লাহ।”

পরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিভিন্ন বাহিনীর প্রধান ও প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।

রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ ও বিএনপি-অঙ্গসংগঠনের নেতাকর্মীর ঢল নামে জানাজায়। সকাল ১১টা ৪৮ মিনিটে মরদেহবাহী ফ্রিজার ভ্যানটি দক্ষিণ প্লাজায় পৌঁছায়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ নেয়া হয় গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায়।

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং বিএনপি সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *