February 19, 2026, 10:35 pm
Headline :
ডিজিটাল দুনিয়ায় ফিরল প্রধানমন্ত্রীর কার্যালয়: ফেসবুক-ইনস্টাগ্রামের পাশাপাশি চালু হলো ওয়েবসাইট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই যে তারুণ্য শক্তি বাংলাদেশে পথ দেখিয়েছে আমরা তার প্রতিফলন এই মন্ত্রিসভায় দেখতে পাইনি। মন্ত্রিসভা গঠনে কিন্তু কোন নতুন উত্তর পাইনি।’  সড়ক, রেল ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রাজিব আহসান নোয়াখালীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালি দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন মাসুদের রহমান বিএনপি সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ৪৯ জন এমপি। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। প্রথমবার এমপি হয়েই মন্ত্রী হচ্ছেন সিলেটের মুক্তাদীর বিএনপির নতুন মন্ত্রিসভা: রাজপথের লড়াকু ছাত্রদল কি তবে অবহেলিতই থাকছে? বাগেরহাটের ৪টি আসনে বিএনপি পেল একজন ধানের শীষের কাণ্ডারি ববি হাজ্জাজকে শিক্ষা মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

জকসু নির্বাচনের দাবিতে নারীদের অবস্থান, প্রশাসনের সিদ্ধান্তে ক্ষোভ

ক্যাম্পাস প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের স্থগিত ঘোষণা প্রত্যাখান করে নারী শিক্ষার্থীরা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। তারা নির্বাচনের পূর্ণাঙ্গ আয়োজনের দাবি করেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে সিন্ডিকেট সভা ডাকা হয়। সভায় এক শিক্ষক উপাচার্যকে নির্বাচন না করার হুমকি দিতে দেখা যায়। এরপরই জকসু নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষার্থী বলেন,
“সকাল থেকে বহু শিক্ষার্থী তাদের প্রিয় জকসু নির্বাচনে ভোট দিতে এসেছিলেন। কিন্তু প্রশাসনের সিদ্ধান্তে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। এটা মোটেই গ্রহণযোগ্য নয়।”

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, প্রশাসনের এমন সিদ্ধান্ত শিক্ষার্থীদের মতামত ও স্বার্থকে উপেক্ষা করছে এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করছে।

এর আগে, বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে ডাকা সিন্ডিকেট সভার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জকসু নির্বাচন স্থগিত ঘোষণা করলে শিক্ষার্থীরা ভিসি ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *