April 6, 2026, 8:22 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

হাজারীবাগে মুফতি জসিম উদ্দিনের পাশে বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

হাজারীবাগে মুফতি জসিম উদ্দিনের পাশে বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

জেডটিভি বাংলা ডেস্ক :

রাজধানীর হাজারীবাগ থানার বারইখালী এলাকায় নির্মাণাধীন ভবনের সামনে মুফতি জসিম উদ্দিন রাহমানির পাশে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। তবে তিনি এতে আহত হননি। পুলিশ ঘটনার প্রাথমিক তদন্তে বলেছে, এটি একটি শক্তিশালী পটকা।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১:৩০টার দিকে ১৪ নম্বর গলির মুখে এ ঘটনা ঘটে। মুফতি জসিম উদ্দিন জানান, তিনি নির্মাণাধীন ভবনে ঢোকার সময় পাঁচ থেকে সাত হাত দূরে বিস্ফোরণ শুনেন। তিনি বলেন, “এটি ককটেল নাকি অন্য কিছু, সেটা আমি জানি না, পুলিশ ভালো বলতে পারবে।”

হাজারীবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. দেলোয়ার হোসেন বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি, বিকট শব্দের উৎস পটকা জাতীয় কিছু। তদন্ত চলছে, এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না।”

মুফতি জসিম উদ্দিন রাহমানি গত বছরের ২৬ আগস্ট সন্ত্রাসবিরোধী মামলায় জামিনে মুক্তি পান। তিনি বরগুনা সদর থানার খাজুরতোলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে ২০০৮ সালে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী মামলা দায়ের হয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে করা আরও তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *