April 6, 2026, 10:10 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

সাকিবের সঙ্গে দেখা হওয়া নিয়ে যা বললেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক :

বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে সাকিব আল হাসানের সঙ্গে দেখা হয়েছিল তাসকিন আহমেদের। সোমবার বিপিএলে ঢাকা ক্যাপিটালস শিবিরে যোগ দিয়ে অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপে সেই অভিজ্ঞতার কথা জানান তিনি।

তাসকিন বলেন, আইএল টি-টোয়েন্টি ও টি-টেন লিগে কয়েকদিন সাকিবের সঙ্গে দেখা হয়েছে। “যতটুকু দেখা হয়েছে, অনেকদিন পর কথা বলে ভালো লেগেছে,” যোগ করেন তিনি।

সাকিবের ফিটনেস প্রসঙ্গে তাসকিনের মত, ফিটনেসের চেয়েও সাকিবের সবচেয়ে বড় শক্তি এখন গেম অ্যাওয়ারনেস ও অভিজ্ঞতা। চার শতাধিক টি-টোয়েন্টি খেলা সাকিব যেকোনো দলের জন্য বড় সম্পদ বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকার প্রথম ম্যাচে না থাকার প্রসঙ্গে তাসকিন জানান, বিদেশের লিগ শেষে দেশে ফিরে তিনি ছেলের অসুস্থতার খবর পান। তাই টিম ম্যানেজমেন্টকে জানিয়ে এক ম্যাচ পর দলে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *