April 7, 2026, 3:30 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ধেয়ে আসছে নতুন শৈত্যপ্রবাহ ‘কনকন’, বাড়তে পারে শীতের দাপট

ধেয়ে আসছে নতুন শৈত্যপ্রবাহ ‘কনকন’, বাড়তে পারে শীতের দাপট

জেডটিভি বাংলা ডেস্ক :

দেশজুড়ে ইতোমধ্যেই জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়ার দাপটে তাপমাত্রা কমতে থাকায় জনজীবনে দেখা দিয়েছে শীতের প্রকটতা। এর মধ্যেই দেশের দিকে ধেয়ে আসছে নতুন শৈত্যপ্রবাহ ‘কনকন’—যা শীতকে আরও তীব্র করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

রোববার (২৮ ডিসেম্বর) সংস্থার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় জানানো হয়, ‘কনকন’ নামের এই শৈত্যপ্রবাহ ২৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত—অথবা ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত স্থায়ী থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, শৈত্যপ্রবাহটি সবচেয়ে বেশি অনুভূত হবে রাজশাহী ও খুলনা বিভাগে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুরসহ আশপাশের জেলাগুলোতেও শীতের তীব্রতা বাড়তে পারে।

বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় প্রভাব তুলনামূলক কম থাকার সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অঞ্চল, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে শীত থাকলেও শৈত্যপ্রবাহ খুব বেশি শক্তিশালী নাও হতে পারে। তবে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নামতে পারে।

বিডব্লিউওটির হিসাবে, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, পাবনা, বগুড়া, নাটোর, নড়াইল, যশোর, ফরিদপুর, গোপালগঞ্জ, মাগুরা ও রাজবাড়ী এলাকায় তাপমাত্রা ৬–৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব জেলায় অন্য জায়গার তুলনায় শৈত্যপ্রবাহ আগে শুরু হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *