April 6, 2026, 8:20 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

খালেদা জিয়ার তিন আসনে বিকল্প প্রার্থী রাখল বিএনপি

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন ঘনিয়ে আসতেই মনোনয়ন নিয়ে বড় রদবদল করেছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সম্ভাব্য তিনটি আসনে রাখা হয়েছে বিকল্প প্রার্থী। পাশাপাশি এখন পর্যন্ত অন্তত ১৫টি আসনে পরিবর্তন এনেছে দলটি। মাঠপর্যায়ের জরিপ, জোটগত সমীকরণ এবং দলীয় অসন্তোষ বিবেচনায় ‘ধানের শীষের জয় নিশ্চিত করতেই’ এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। আজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

দলীয় সূত্র জানায়, বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে খালেদা জিয়া মনোনয়নপত্র নিলেও তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় প্রতিটি আসনেই বিকল্প প্রার্থী তৈরি রাখা হয়েছে। গুরুতর অসুস্থ তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

ফেনী-১ আসনে নির্বাচন সমন্বয়ক রফিকুল আলম (মজনু), বগুড়া-৭ এ সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ এ সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬–এর পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করবেন। এ আসনের প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন আবদুস সালাম। আগে এই আসনে প্রচার চালালেও আন্দালিভ রহমান পার্থ এখন লড়বেন ভোলা সদর আসনে।

ঢাকা–চট্টগ্রাম অঞ্চলে মনোনয়নে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে। ঢাকা-১২ আসনটি ছেড়ে দেওয়া হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য। নারায়ণগঞ্জ-৫, চট্টগ্রাম-৪, ৬, ১০, ১১ ও ১৪–সহ একাধিক আসনে হয়েছে নতুন সমীকরণ ও নতুন প্রার্থী।

উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও পরিবর্তন চোখে পড়ার মতো। বগুড়া-২, ব্রাহ্মণবাড়িয়া-৪, মুন্সিগঞ্জ, ঝিনাইদহ, নড়াইল ও যশোরের কয়েকটি আসনে দলীয় ও জোটগত সমঝোতায় নতুন প্রার্থী মনোনয়ন পেয়েছেন।

দুই দফায় ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করলেও পরে জোটসঙ্গীদের জন্য আরও ১৫টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। বাকি আসনগুলোতেও সিদ্ধান্ত চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এখনও।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “নির্বাচন যত কাছে আসে, বাস্তবতাও তত বদলায়। সমীকরণ ও পরিস্থিতি বিবেচনায় শেষ মুহূর্ত পর্যন্ত পরিবর্তন আসতেই পারে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *