February 19, 2026, 10:36 pm
Headline :
ডিজিটাল দুনিয়ায় ফিরল প্রধানমন্ত্রীর কার্যালয়: ফেসবুক-ইনস্টাগ্রামের পাশাপাশি চালু হলো ওয়েবসাইট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই যে তারুণ্য শক্তি বাংলাদেশে পথ দেখিয়েছে আমরা তার প্রতিফলন এই মন্ত্রিসভায় দেখতে পাইনি। মন্ত্রিসভা গঠনে কিন্তু কোন নতুন উত্তর পাইনি।’  সড়ক, রেল ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রাজিব আহসান নোয়াখালীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালি দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন মাসুদের রহমান বিএনপি সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ৪৯ জন এমপি। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। প্রথমবার এমপি হয়েই মন্ত্রী হচ্ছেন সিলেটের মুক্তাদীর বিএনপির নতুন মন্ত্রিসভা: রাজপথের লড়াকু ছাত্রদল কি তবে অবহেলিতই থাকছে? বাগেরহাটের ৪টি আসনে বিএনপি পেল একজন ধানের শীষের কাণ্ডারি ববি হাজ্জাজকে শিক্ষা মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধের মানববন্ধনে হামলা, সেনা-পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধের দাবিতে আয়োজিত ব্যবসায়ী মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে কারওয়ান বাজার কিচেন মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন চলাকালীন একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে প্রতিরোধ গড়ে তুললে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কিছু সময়ের জন্য পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পুলিশ ও সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকা থমথমে অবস্থায় রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, ‘আত্মস্বীকৃত চাঁদাবাজ’ ও বহিষ্কৃত সাবেক তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তাঁর অনুসারীরা দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারে চাঁদা আদায় করে আসছেন। মানববন্ধনে চাঁদাবাজি বন্ধ ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছিল।

হামলার সময় কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা স্লোগান দিয়েছেন— “চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও” এবং “চাঁদাবাজের আস্তানা এই বাংলায় হবে না।”

এক ব্যবসায়ী হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদাবাজ আব্দুর রহমানকে গ্রেপ্তার না করা হলে আমরা ব্যবসা বন্ধ করে রাজপথে নামতে বাধ্য হবো।”

ব্যবসায়ীদের অভিযোগ, পুলিশ প্রশাসন চাঁদাবাজদের পক্ষে কাজ করছে এবং নিয়মিত মাসোহারা পাওয়ার কারণে নীরব ভূমিকা পালন করছে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *