April 7, 2026, 3:29 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল : স্বরাষ্ট্র উপদেষ্টা

১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল : স্বরাষ্ট্র উপদেষ্টা

জেডটিভি বাংলা ডেস্ক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ দিনের মধ্যেই দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “এই মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হবে।”

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে এবং কোনো দুষ্কৃতকারী যেন রাজনৈতিক দলে আশ্রয় না পায়—এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা সম্ভব না হলেও এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার এবং সন্দেহভাজনদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

এর আগে দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে।

তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনার পর ফয়সাল ও আলমগীর রাজধানী থেকে পালিয়ে আমিনবাজার, পরে মানিকগঞ্জের কালামপুর হয়ে একটি প্রাইভেটকারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছায়। ধারণা করা হচ্ছে, তারা অবৈধ পথে সীমান্ত পার হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ফয়সালের বাবা-মা, স্ত্রী, শ্যালক, প্রেমিকা ও পলায়নে সহযোগী নুরুজ্জামানসহ কয়েকজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া তিনজন গাড়িচালক ও নিহত হাদির অটোচালক সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *