February 19, 2026, 10:36 pm
Headline :
ডিজিটাল দুনিয়ায় ফিরল প্রধানমন্ত্রীর কার্যালয়: ফেসবুক-ইনস্টাগ্রামের পাশাপাশি চালু হলো ওয়েবসাইট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই যে তারুণ্য শক্তি বাংলাদেশে পথ দেখিয়েছে আমরা তার প্রতিফলন এই মন্ত্রিসভায় দেখতে পাইনি। মন্ত্রিসভা গঠনে কিন্তু কোন নতুন উত্তর পাইনি।’  সড়ক, রেল ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রাজিব আহসান নোয়াখালীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালি দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন মাসুদের রহমান বিএনপি সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ৪৯ জন এমপি। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। প্রথমবার এমপি হয়েই মন্ত্রী হচ্ছেন সিলেটের মুক্তাদীর বিএনপির নতুন মন্ত্রিসভা: রাজপথের লড়াকু ছাত্রদল কি তবে অবহেলিতই থাকছে? বাগেরহাটের ৪টি আসনে বিএনপি পেল একজন ধানের শীষের কাণ্ডারি ববি হাজ্জাজকে শিক্ষা মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

“মানবিক হলেই অনেক কিছু বদলে যেতে পারে”: পিয়া জান্নাতুল

বিনোদন ডেস্ক :

দেশের শোবিজ ও গ্ল্যামার জগতের পরিচিত মুখ পিয়া জান্নাতুল এবার পর্দার গল্প নয়, দেশের স্বাস্থ্যখাতের বাস্তব সমস্যা নিয়ে সামাজিক মাধ্যমে সচেতনতা তৈরি করেছেন।

এক পোস্টে তিনি দেশের নামী হাসপাতালগুলোতে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা, কর্তৃপক্ষের উদাসীনতা এবং অমানবিক ব্যবস্থাপনার তীব্র সমালোচনা করেন।

পিয়া লিখেছেন, “হাসপাতালে রোগীরা ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে ব্যথা, দুশ্চিন্তা আর ক্লান্তি নিয়ে। তবুও যেন কারও তেমন মাথাব্যথা নেই। অথচ কেউ শখ করে হাসপাতালে আসে না; সবাই আসে বাধ্য হয়ে, নিজের স্বাস্থ্যের জন্য।”

তিনি আরও বলেছেন, “সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, তথাকথিত ‘বেস্ট’ হাসপাতালগুলোতেও সময়ের কোনো মূল্য নেই। এত লোক, এত সিস্টেম থাকার পরও রোগীদের সম্মানজনক সেবা দেওয়া হয় না। সামর্থ্যবানরা এই কারণে চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন।”

পিয়ার মতে, রোগীদের সময়ের মূল্য দেওয়া এবং সামান্য মানবিক দৃষ্টিভঙ্গি থাকলে চিকিৎসাব্যবস্থার অনেক সমস্যা সমাধান করা সম্ভব। তিনি বলেন, “রোগী বলেই কি তার সময়ের কোনো দাম নেই? একটু মানবিক হলেই অনেক কিছু বদলে যেতে পারে।”

উল্লেখ্য, পিয়া জান্নাতুল র‍্যাম্প মডেলিং, অভিনয় এবং আইন পেশা—সবখানেই সক্রিয়। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ করছেন এবং হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে আইন কার্যক্রমে যুক্ত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *