February 19, 2026, 10:35 pm
Headline :
ডিজিটাল দুনিয়ায় ফিরল প্রধানমন্ত্রীর কার্যালয়: ফেসবুক-ইনস্টাগ্রামের পাশাপাশি চালু হলো ওয়েবসাইট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই যে তারুণ্য শক্তি বাংলাদেশে পথ দেখিয়েছে আমরা তার প্রতিফলন এই মন্ত্রিসভায় দেখতে পাইনি। মন্ত্রিসভা গঠনে কিন্তু কোন নতুন উত্তর পাইনি।’  সড়ক, রেল ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রাজিব আহসান নোয়াখালীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালি দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন মাসুদের রহমান বিএনপি সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ৪৯ জন এমপি। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। প্রথমবার এমপি হয়েই মন্ত্রী হচ্ছেন সিলেটের মুক্তাদীর বিএনপির নতুন মন্ত্রিসভা: রাজপথের লড়াকু ছাত্রদল কি তবে অবহেলিতই থাকছে? বাগেরহাটের ৪টি আসনে বিএনপি পেল একজন ধানের শীষের কাণ্ডারি ববি হাজ্জাজকে শিক্ষা মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

নির্বাচনকে ঘিরে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

নির্বাচনকে ঘিরে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

জেডটিভি বাংলা ডেস্ক :

আগামী জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে সকল খাতে সাইবার নিরাপত্তা শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের সময় তথ্যপ্রযুক্তি অবকাঠামো সুরক্ষিত রাখতে সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধ কঠোরভাবে মোকাবিলা করতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, সরকার নাগরিক সেবাকে দ্রুত অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছে— এসব সেবা নিরবচ্ছিন্ন ও নিরাপদ রাখতে সাইবার সুরক্ষা জোরদার জরুরি। নাগরিকসেবা সংশ্লিষ্ট খাতগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশও দেন তিনি।

তিনি জানান, সাইবার সুরক্ষা বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সফটওয়্যার–হার্ডওয়ার হালনাগাদ করতে হবে এবং সংশ্লিষ্ট জনবলকে আরও দক্ষ করে তুলতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠান ও জনবলকে রেটিং ব্যবস্থার আওতায় এনে সাইবার সুরক্ষার প্রকৃত মূল্যায়ন সহজ করার আহ্বান জানান তিনি।

ফিনান্সিয়াল সেক্টরে সাইবার অপরাধে কেউ যাতে পার পেয়ে না যায়— সে বিষয়ে বিচার বিভাগের পাশাপাশি জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে কার্যকর ভূমিকা রাখতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি) ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইতোমধ্যে ৩৫টি প্রতিষ্ঠানকে ‘ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে; আরও কিছু প্রতিষ্ঠান এই তালিকায় যুক্ত করার প্রস্তাব করেন তিনি। আসন্ন নির্বাচনকে ঘিরে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন রোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও বিটিআরসির সমন্বয় জোরদারের ওপরও গুরুত্ব আরোপ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নতুন কিছু উদ্যোগ চলমান আছে। তিনি সেক্টরাল সার্ট (CERT) গঠনের উদ্যোগের প্রশংসা করেন।

কাউন্সিলের সদস্য সচিব ও জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান ‘সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং অ্যান্ড রেসপন্স সিস্টেম’-এর অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।

সভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম এবং এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ প্রণয়নের পর চলতি বছরের ২৬ আগস্ট জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল গঠিত হয়। ২৫ সদস্যের এই কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *