April 6, 2026, 11:49 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

তাসনিম জারা পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। একইসঙ্গে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন।

তাসনিম জারা ফেসবুকে লিখেছেন, “প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। বাস্তবিক কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি না। তবে দেশের মানুষ এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি দৃঢ়প্রতিজ্ঞ। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ব।”

পদত্যাগ ও ঘোষণার পর শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এনসিপির তিন নেত্রী ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন:

সামান্তা শারমিন: “আমরা লড়াই ছাড়ব না। আল্লাহ সহায়।”

নুসরাত তাবাসসুম: “নীতির চাইতে রাজনীতি বড় নয়। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট।”

ডা. মাহমুদা মিতু: “এক পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। … যাদের ওপেন বলে-কয়ে পশ্চিমা এজেন্ডার পাশে নেওয়া, তাদের স্যালুট।” (পরে পোস্টটি মুছে দেওয়া হয়)

এঘটনার পর দেখা যাচ্ছে, ঢাকা-৯ আসনে তাসনিম জারার স্বতন্ত্র লড়াই আগামী নির্বাচনে নতুন রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *