April 6, 2026, 8:20 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

আবু সাঈদ হত্যা মামলা: দ্বিতীয় দিনে চলছে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক :

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ, বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যার মামলায় দ্বিতীয় দিনের মতো চলছে মূল তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের সাক্ষ্য গ্রহণ।

রোববার (২৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দুই সদস্যের বিচারিক প্যানেলের সামনে সাক্ষ্য পেশ করা হয়। প্যানেল নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ, অন্য সদস্য নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

তদন্ত কর্মকর্তা রুহুল আমিন ২৫ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দিতে কিভাবে এবং কোথা থেকে আলামত জব্দ করেছেন, তার বিস্তারিত তুলে ধরছেন। সাক্ষ্যগ্রহণ শেষে উপস্থিত ও পলাতক আসামিদের আইনজীবীরা তাঁকে জেরা করবেন।

মামলায় এ পর্যন্ত ২৫ জনের জবানবন্দি নেওয়া হয়েছে, মোট সাক্ষীর সংখ্যা ৬২। গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে আছেন:

এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল, আনোয়ার পারভেজ, সাবেক ভিসিসহ বাকী ২৪ জন আসামি এখনো পলাতক।

মামলার বিচার শুরু হয় ২৭ আগস্ট। ৩০ জুন অভিযোগ গ্রহণের পর ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। পলাতক আসামিদের জন্য সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *