February 19, 2026, 10:36 pm
Headline :
ডিজিটাল দুনিয়ায় ফিরল প্রধানমন্ত্রীর কার্যালয়: ফেসবুক-ইনস্টাগ্রামের পাশাপাশি চালু হলো ওয়েবসাইট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই যে তারুণ্য শক্তি বাংলাদেশে পথ দেখিয়েছে আমরা তার প্রতিফলন এই মন্ত্রিসভায় দেখতে পাইনি। মন্ত্রিসভা গঠনে কিন্তু কোন নতুন উত্তর পাইনি।’  সড়ক, রেল ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রাজিব আহসান নোয়াখালীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালি দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন মাসুদের রহমান বিএনপি সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ৪৯ জন এমপি। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। প্রথমবার এমপি হয়েই মন্ত্রী হচ্ছেন সিলেটের মুক্তাদীর বিএনপির নতুন মন্ত্রিসভা: রাজপথের লড়াকু ছাত্রদল কি তবে অবহেলিতই থাকছে? বাগেরহাটের ৪টি আসনে বিএনপি পেল একজন ধানের শীষের কাণ্ডারি ববি হাজ্জাজকে শিক্ষা মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন চুক্তি

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

যুক্তরাষ্ট্রে টিকটকের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক কার্যক্রম আলাদা করার (স্পিন-অফ) চুক্তিতে স্বাক্ষর করেছে। বিষয়টি কর্মীদের কাছে পাঠানো এক স্মারকে নিশ্চিত করেছেন টিকটকের সিইও শো চিউ। চুক্তি এখনও চূড়ান্ত না হলেও, এর ফলে যুক্তরাষ্ট্রে টিকটকের দীর্ঘমেয়াদি কার্যক্রম পরিচালনার পথ অনেকটাই সহজ হবে।

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে টিকটক পরিচালিত হবে একটি নতুন যৌথ প্রতিষ্ঠানের মাধ্যমে। এ প্রতিষ্ঠানের ৫০ শতাংশ মালিকানা থাকবে মার্কিন বিনিয়োগকারীদের একটি জোটের হাতে, যেখানে রয়েছে ওরাকল, সিলভার লেক ও এমজিএক্স। বাইটড্যান্সের কিছু সহযোগী প্রতিষ্ঠান ৩০ শতাংশ শেয়ার রাখবে, আর বাইটড্যান্স নিজে ১৯.৯ শতাংশ অংশীদারিত্ব রাখবে।

শো চিউ জানিয়েছেন, চুক্তি চূড়ান্ত করতে এখনো কিছু আনুষ্ঠানিক কাজ বাকি রয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলো ২২ জানুয়ারি ২০২৬ সালের মধ্যে সব প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে এগোচ্ছে।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, টিকটকের ৮০ শতাংশ সম্পদ চীনবহির্ভূত বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করতে হবে। নতুন ব্যবস্থায় মার্কিন ব্যবহারকারীদের তথ্য ও অ্যালগরিদম সংরক্ষণ ও নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে ওরাকলের ওপর। তবে বৈশ্বিক প্ল্যাটফর্ম থেকে ই-কমার্স, বিজ্ঞাপন ও বিপণন কার্যক্রম বাইটড্যান্সের নিয়ন্ত্রণে থাকবে। চুক্তি কার্যকর করতে চীনের অনুমোদনও প্রয়োজন হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও জিয়াকুন জানিয়েছেন, “টিকটক ইস্যুতে চীনের অবস্থান স্পষ্ট ও অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য নেওয়াই যথাযথ হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *