April 6, 2026, 11:49 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মোহামেডান-ফর্টিজ ড্র, ফকিরেরপুলের জয়

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ চারটি ম্যাচে মাঠে গড়িয়েছে উত্তেজনা। কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর ম্যাচ চলছে, অন্য তিন ভেন্যুতে দুটি ড্র ও একটিতে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ১-১ ড্র করেছে রহমতগঞ্জের সঙ্গে। ২৪ মিনিটে নেপালি ডিফেন্ডার লিম্বু মোহামেডানের খোলানো বল থেকে গোল করেন। ৬২ মিনিটে উজেবিকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভের পাস থেকে ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেং সমতা আনে। এই ড্রয়ের পর মোহামেডান আট ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে, রহমতগঞ্জ ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও ফর্টিজের ম্যাচও ১-১ গোলে ড্রয়ে শেষ হয়। ব্রাদার্স প্রথমে লিড নিলেও ফর্টিজের ওমার পেনাল্টি থেকে সমতা আনেন। এই ফলাফলে ফর্টিজ ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ব্রাদার্স ৮ পয়েন্টে সপ্তম স্থানে।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফকিরেরপুল ২-১ গোলে পিডব্লিউডিকে পরাজিত করে। বেন ইব্রাহিম ও আরিয়ান হোসেনের গোলের মাধ্যমে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফকিরেরপুল। ৫০ মিনিটে শিহাব মিয়া লাল কার্ডে মাঠ ছাড়লেও শেষ পর্যন্ত দশজনের দল জয় নিশ্চিত করে। পিডব্লিউডির একমাত্র গোল আসে পেনাল্টি থেকে মিনহাজুল স্বাধীনের। এই জয়ে ফকিরেরপুল ৮ পয়েন্ট নিয়ে রেলিগেশন ঝুঁকি এড়িয়ে অষ্টম স্থানে, পিডব্লিউডি ৭ পয়েন্টে নবম স্থানে। লিগের তলানিতে অবস্থান করছে আরামবাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *