April 6, 2026, 10:06 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মা’য়ের দ্রুত সুস্থতার দোয়া চাইলেন অভিনেত্রী সুনেরাহ

বিনোদন ডেস্ক :

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ব্যক্তিগত জীবনের এক কঠিন সময় পার করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের মায়ের অসুস্থতার কথা জানিয়েছে এবং ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।

সুনেরাহ একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যায় তার মা হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “আমার মায়ের জন্য দোয়া করবেন।”

পোস্টের পরই মন্তব্যে ভক্ত ও সহকর্মীরা শুভকামনা জানিয়েছেন। একজন অনুরাগী লিখেছেন, “মহান রব্বুল আলামিন আপনার মাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।” অন্যজন লিখেছেন, “ফি আমানুল্লাহ। আল্লাহ খালাম্মাকে দ্রুত শেফা দান করুন।”

উল্লেখ্য, ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে সুনেরাহ বিনতে কামাল রূপালি পর্দায় অভিষেক করেন। মডেলিং থেকে অভিনয়ে যাত্রা শুরু করা এই অভিনেত্রী গত কয়েক বছর ধরে মানসম্মত কাজ করে দর্শকদের মন জয় করেছেন। বর্তমানে তিনি সিনেমা ও ওটিটি উভয় মাধ্যমেই ব্যস্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *