April 6, 2026, 10:08 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

আসরের মাঝপথে মুস্তাফিজের বদলি নিলো দুবাই ক্যাপিটালস

ক্রিকেট ডেস্ক :

ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টির জন্য ২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে ২৪ ডিসেম্বর তার দলের ম্যাচ থাকায় এই ম্যাচ খেলে পরের দিন দেশে ফেরেন এই বাঁহাতি পেসার।

মুস্তাফিজের বিপিএলের জন্য আগমনকে সামনে রেখে আইএল টি-টোয়েন্টির দল দুবাই ক্যাপিটালস তার বদলি নিয়েছে। বাংলাদেশের এই তারকা পেসারের জায়গায় দলে যোগ দিয়েছেন কানাডার পেসার করিম সানা।

দুবাই ক্যাপিটালস টুইট করে জানিয়েছে, “আসরের বাকি ম্যাচগুলোর জন্য মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে দলে যোগ দিয়েছেন আমাদের জিএসএল (গ্লোবাল সুপার লিগ) তারকা করিম সানা।”

আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজ দুর্দান্ত ছন্দে ছিলেন। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে ১৫ উইকেট শিকার করেছেন তিনি।

এদিকে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ মুস্তাফিজ খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। দলটি এখনো মাঠে নামেনি। আগামী সোমবার চট্টগ্রামের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাইডার্সরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *