April 7, 2026, 1:26 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

অনলাইনে এনআইডির জন্য আবেদন করেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আবেদন করেছেন। ভোটার নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তিনি এনআইডি পাবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) এনআইডি মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, তারেক রহমান অনলাইনে ফরম পূরণ করেছেন। এবার তাকে শুধু আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দিতে হবে, এরপর নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে।

এনআইডি ডিজি জানান, নিবন্ধন সম্পন্ন হওয়ার পর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাই করবে। যদি কোনও মিল না পাওয়া যায়, ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এরপর তিনি চাইলে এনআইডি বা স্মার্ট কার্ড সরাসরি নিতে পারবেন।

তাদের মোবাইলেও এসএমএসের মাধ্যমে এনআইডি ডাউনলোডের সুযোগ থাকবে। এনআইডি নিবন্ধন প্রক্রিয়া আজ দুপুরেই শেষ হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *