April 7, 2026, 1:21 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :

কড়া নিরাপত্তার মধ্যেই বিমানবন্দর ত্যাগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৬ মিনিটে দলের স্থায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা গ্রহণের পর তিনি বিমানবন্দর এলাকা ছাড়েন।

বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তিনি জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি তুলে নেন—যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

এর আগে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে বিমানবন্দরে স্বাগত জানান বিএনপির শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিমানবন্দর ত্যাগের পর লাল-সবুজ রঙের বিশেষ বুলেটপ্রুফ বাসে করে তিনি ৩০০ ফিট রোড অতিক্রম করে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। বাসটিতে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিকৃতি শোভা পাচ্ছে, সামনে লেখা—“বাংলাদেশ”। পথে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অংশ নেবেন বলেও জানা গেছে।

এদিকে বিমানবন্দরের বাইরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক তারেক রহমানকে হাত নেড়ে অভিবাদন জানান। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা উপস্থিতদের হাতে ছিল প্ল্যাকার্ড, ব্যানার ও জাতীয় পতাকা—যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *