April 6, 2026, 11:53 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

গল্প চুরির অভিযোগে আইনি সমস্যায় করণের ‘হোমবাউন্ড’

বিনোদন ডেস্ক :

অস্কারের শর্টলিস্টে নাম লিখিয়ে ভারতীয় সিনেমার গৌরব বাড়ানো ‘হোমবাউন্ড’-কে এবার আইনি ঝুঁকিতে পড়তে হলো। বলিউড প্রযোজক করণ জোহরের প্রযোজনা সংস্থা ও নেটফ্লিক্সের বিরুদ্ধে সরাসরি গল্প চুরির অভিযোগ তুলেছেন সাংবাদিক ও লেখিকা পূজা ছাঙ্গোইওয়ালা।

পূজা দাবি করেছেন, ২০২১ সালে প্রকাশিত তার উপন্যাস ‘হোমবাউন্ড’-এর চরিত্র ও প্লট অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে। করোনার সময় ভারতের পরিযায়ী শ্রমিকদের সংগ্রামের প্রেক্ষাপটে লেখা তার এই উপন্যাসের গল্পের সঙ্গে সিনেমার অনেক অংশের মিল ‘হুবহু’, যা দেখে তিনি হতবাক হয়েছেন।

গত ১৫ অক্টোবর পূজা ছাঙ্গোইওয়ালা ধর্মা প্রোডাকশন ও নেটফ্লিক্সকে আইনি নোটিশ পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন, তার সৃজনশীল কাজের অনুমতি ছাড়া ব্যবহার মেধাস্বত্ব আইনের লঙ্ঘন।

করন জোহরের প্রযোজনা সংস্থা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। সূত্র জানিয়েছে, তারা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে আইনি পথে এই বিষয় মোকাবিলা করতে প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *