April 7, 2026, 12:08 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক দোকান ও গোডাউন

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর থানা রোড এলাকায় অবস্থিত মোতালেব টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একাধিক দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে যায় এবং ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ঘটনা ঘটে সোমবার (২২ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে। স্থানীয়রা জানান, হঠাৎ করে মার্কেটের একটি অংশে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে। টিনশেড নির্মাণ হওয়ায় আগুনের বিস্তার অত্যন্ত দ্রুত হয়। মালিক ও দোকানিরা মালামাল সরানোর আগেই আগুন সবকিছু ধ্বংস করে দেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সোনারগাঁ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টার পর বিকেল ৪টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবুল হোসেন বলেন, “আমার গোডাউন পুরোপুরি পুড়ে গেছে। সেখানে প্রায় ৬ লাখ টাকার কাঠ মজুত ছিল, যা কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।” মার্কেটের মালিক মামুন মিয়া জানান, “একাধিক দোকান ও গোডাউন ধ্বংস হয়ে গেছে। অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ শাখার উপ-সহকারী পরিচালক ওসমান গনী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে।”

এসময় সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত থেকে নিরাপত্তা ও সহায়তামূলক কার্যক্রমে অংশ নেন। তিনি জানান, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়েছে এবং আমরা আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকার ব্যবসায়িক কর্মকাণ্ড অচল হয়ে গেছে। স্থানীয়রা এবং ব্যবসায়ীরা দ্রুত সহায়তার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *