February 19, 2026, 10:33 pm
Headline :
ডিজিটাল দুনিয়ায় ফিরল প্রধানমন্ত্রীর কার্যালয়: ফেসবুক-ইনস্টাগ্রামের পাশাপাশি চালু হলো ওয়েবসাইট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই যে তারুণ্য শক্তি বাংলাদেশে পথ দেখিয়েছে আমরা তার প্রতিফলন এই মন্ত্রিসভায় দেখতে পাইনি। মন্ত্রিসভা গঠনে কিন্তু কোন নতুন উত্তর পাইনি।’  সড়ক, রেল ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রাজিব আহসান নোয়াখালীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালি দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন মাসুদের রহমান বিএনপি সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ৪৯ জন এমপি। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। প্রথমবার এমপি হয়েই মন্ত্রী হচ্ছেন সিলেটের মুক্তাদীর বিএনপির নতুন মন্ত্রিসভা: রাজপথের লড়াকু ছাত্রদল কি তবে অবহেলিতই থাকছে? বাগেরহাটের ৪টি আসনে বিএনপি পেল একজন ধানের শীষের কাণ্ডারি ববি হাজ্জাজকে শিক্ষা মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

প্রথম আলোর কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলা: ১৫ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক :

দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ১৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত।

আসামিদের মধ্যে রয়েছেন নাইম ইসলাম, সাগর ইসলাম, আহাদ শেখ, বিপ্লব, নজরুল ইসলাম ওরফে মিনহাজ, জাহাঙ্গীর, সোহেল মিয়া, হাসান, মোহাম্মদ রাসেল, আব্দুল বাকের শেখ ওরফে আলামিন, রাশেদুল ইসলাম, সাইদুর রহমান, আবুল কাশেম, প্রান্ত সিকদার এবং রাজু আহমেদ।

বৈঠক সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক আবদুল হান্নান আদালতে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষ থেকে জামিন আবেদন করা হয়, তবে রাষ্ট্রপক্ষের প্রতিবাদে আদালত জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৮ ডিসেম্বর রাত ১১টা ১৫ মিনিটে ২০–৩০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে মিছিল করে কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে হামলার চেষ্টা চালায়। পুলিশ বাধা দিলে তারা উত্তেজনাকরী স্লোগান দেয় এবং বিভিন্ন জায়গা ও সামাজিক মাধ্যমে পোস্ট ছড়িয়ে লোক জড়ো করে। রাত ১১টা ৫০ মিনিটের দিকে তারা ফটকের কাচ ও শাটার ভেঙে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

হামলার সময় প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার সম্পদ লুট হয়। ভবনের বিভিন্ন স্থাপনা, কম্পিউটার, ল্যাপটপ, বৈদ্যুতিক সরঞ্জাম, নথি ও বইপত্র নষ্ট করা হয়। সিসিটিভি ক্যামেরা ভেঙে সাক্ষ্যপ্রমাণ ধ্বংস করা হয় এবং ফায়ার সার্ভিসের কাজেও বাধা দেওয়া হয়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা। মামলা দায়ের করেন প্রথম আলোর হেড সিকিউরিটি অফিসার মেজর (অব.) মো. সাজ্জাদুল কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *