April 7, 2026, 6:50 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

সন্ত্রাস ও সহিংসতার আহ্বানযুক্ত পোস্ট রিপোর্ট করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক :


সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাস, সহিংসতা কিংবা উসকানিমূলক বক্তব্যসম্বলিত পোস্ট নজরে এলে তা সরাসরি হোয়াটসঅ্যাপ ও ইমেইলের মাধ্যমে জানানোর আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)।

শনিবার (২১ ডিসেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হোয়াটসঅ্যাপ ও ইমেইলে প্রাপ্ত অভিযোগগুলো জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি প্রাথমিকভাবে যাচাই-বাছাই করবে। যাচাই শেষে প্রয়োজনীয় হলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিষয়টি রিপোর্ট করা হবে।

এতে আরও উল্লেখ করা হয়, সরকার সরাসরি কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট অপসারণ করতে পারে না। তবে যৌক্তিক কারণ দেখিয়ে সহিংসতা বা সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত পোস্টগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে অবহিত করতে পারে।

বিজ্ঞপ্তিতে স্মরণ করিয়ে দেওয়া হয়, এমন ঘৃণামূলক বক্তব্য (হেট স্পিচ) যা সরাসরি সহিংসতা উসকে দেয় বা সহিংসতার আহ্বান জানায়, তা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যমকে সহিংসতা ছড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে দেশ ও নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছে।

সন্ত্রাস বা সহিংসতার আহ্বানসংবলিত পোস্ট রিপোর্ট করতে যোগাযোগ করা যাবে—
হোয়াটসঅ্যাপ: ০১৩০৮৩৩২৫৯২
ই-মেইল: notify@ncsa.gov.bd


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *