April 7, 2026, 8:41 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

সাকিবুল হাসান রানা হত্যার দাবিতে তেজগাঁও কলেজে শিক্ষার্থী আন্দোলনের প্রস্তুতি, পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক :

তেজগাঁও কলেজের ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করা শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার মামলা দ্রুত সমাধানের দাবিতে শিক্ষার্থীরা অন্দোলনের ঘোষণা দিয়েছেন। সম্ভাব্য বিক্ষোভ এবং ফার্মগেট এলাকায় যান চলাচলে ব্যাঘাতের আশঙ্কায় কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের কর্মসূচি শুরু হয়নি।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা গেছে, তেজগাঁও কলেজের প্রধান ফটক, আশপাশের সড়ক ও ফার্মগেটমুখী এলাকাে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ঘটনার পর চিহ্নিত মূল আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ ৪৮ ঘণ্টা সময় চেয়েছিল, তারপরও এরপর আরও ৪৮ ঘণ্টা পার হলেও কেউ গ্রেপ্তার হয়নি। তারা বলছেন, রাজনৈতিক চাপের কারণে প্রশাসন আসামিদের ধরছে না।

ফারহান আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, “এটি সুস্পষ্ট হত্যাকাণ্ড, কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য ফার্মগেট ব্লকেট, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছি। সিসিটিভি ফুটেজে আসামিরা স্পষ্ট দেখা যাচ্ছে, অথচ কাউকে গ্রেপ্তার করা হয়নি। অধ্যক্ষ ম্যামের কাছে আমরা চাই আমাদের দাবি মানা হোক।”

ঘটনাটির প্রেক্ষাপট: ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র সাকিবুল হাসান রানা গুরুতর আহত হন এবং পরে আইসিইউতে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর দুপুর ১২:৩০ মিনিটে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *