April 6, 2026, 11:52 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

কুসুম সিকদারের স্টাইলিশ লুকে নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

বিনোদন ডেস্ক :

অভিনয়ে যেমন সাবলীল, তেমনি ফ্যাশন সেন্সেও বরাবরই আলাদা নজর কাড়েন জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার। নাটক ও চলচ্চিত্র— দুই মাধ্যমেই নিজের অভিনয়গুণে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক নতুন ছবি শেয়ার করেছেন কুসুম সিকদার। ছবি প্রকাশের পরপরই তা নেটিজেনদের দৃষ্টি কাড়ে এবং মুহূর্তের মধ্যেই প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, খোলা চুল আর মিষ্টি হাসিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। খোলামেলা ও ট্রেন্ডি পোশাকে, বড় দুল এবং আত্মবিশ্বাসী বোল্ড লুকে কুসুম যেন নতুন করে নিজের ফ্যাশন স্টেটমেন্ট তুলে ধরেছেন।

ক্যাজুয়াল শর্ট স্কার্টের সঙ্গে চোখে রোদচশমা ও হাতে মানানসই ঘড়ি— সব মিলিয়ে তার স্টাইলিং ছিল নজরকাড়া। এই লুকে অভিনেত্রীর সৌন্দর্য ও ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়ে উঠেছে বলে মত ভক্তদের।

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ লিখেছেন, ‘মানুষ এত সুন্দর হয় কীভাবে!’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘আমার প্রিয় অভিনেত্রী, আপনাকে ভীষণ মিষ্টি আর কিউট লাগছে।’ নেটিজেনদের এই ভালোবাসাই প্রমাণ করে, স্টাইল ও সৌন্দর্যে কুসুম সিকদার এখনো দর্শকদের হৃদয়ে সমান জনপ্রিয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *