April 6, 2026, 10:07 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

আজ ১৬ ডিসেম্বর বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল ফোন, সময় বাড়লো (বিটিআরসি)

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

দেশে অবৈধ ও চোরাই পথে আসা মোবাইল ফোন নিয়ন্ত্রণে ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর সিদ্ধান্ত থাকলেও তা কার্যকর হচ্ছে না। মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবিদাওয়া ও আন্দোলনের প্রেক্ষিতে এনইআইআর চালুর সময়সীমা পিছিয়ে দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি থেকে এ ব্যবস্থা কার্যকর হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মোবাইল ফোন ব্যবসায়ীদের কাছে আগে আমদানি করা কিন্তু এখনো অবিক্রিত বা মজুত থাকা হ্যান্ডসেটগুলোর আইএমইআইসহ প্রয়োজনীয় তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার সুযোগ দিতে সময় বাড়ানো হয়েছে।

বিটিআরসি জানায়, যেসব ব্যবসায়ীর কাছে অবিক্রিত বা স্থিত মোবাইল ফোন রয়েছে, তাদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাটে প্রয়োজনীয় তথ্য neir@btrc.gov.bd
ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

এর আগে এনইআইআর চালুর প্রস্তুতি হিসেবে ব্যবসায়ীদের ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে অনেক ব্যবসায়ী তাদের মজুত থাকা হ্যান্ডসেটগুলোর তথ্য কমিশনে জমা দিতে না পারায় সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বিটিআরসি আরও জানায়, ব্যবসায়ীদের সুবিধার্থেই ১৬ ডিসেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি থেকে এনইআইআর কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, অবিক্রিত বা মজুত থাকা হ্যান্ডসেটগুলোকে নেটওয়ার্কে যুক্ত করার সুযোগ দিতে তথ্য দাখিলের সময়সীমাও ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *