April 7, 2026, 10:17 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে-এমন তথ্য এখনো নিশ্চিত নয়: বিজিবি

নিজস্ব প্রতিবেদক :

ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতরা ময়মনসিংহের সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে—এমন তথ্য এখনো শতভাগ নিশ্চিত নয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, তবে এই ঘটনায় স্থানীয় চিহ্নিত মানবপাচারকারী ফিলিপ স্নালের সম্পৃক্ততার তথ্য বারবার সামনে আসছে। তাকে আটক করতে বিজিবি সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর খাগডহর বিজিবি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। তিনি বলেন, “পুলিশ, বিজিবি এবং বিভিন্ন সোর্সের তথ্য অনুযায়ী পাচারকারীদের সহায়তা ছাড়া সীমান্ত পার হওয়া প্রায় অসম্ভব। সে কারণে ফিলিপ স্নালের নাম বারবার উঠে আসছে।”

কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় গত শুক্রবার রাত ৯টা থেকে ময়মনসিংহ অঞ্চলের সম্ভাব্য পাচার রুটগুলো চিহ্নিত করে টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। পরদিন পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ অভিযানের পরিকল্পনা করা হয়।

তিনি আরও জানান, শেরপুরের নালিতাবাড়ী ও ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় আলাদা দুটি অপারেশন চালানো হয়। নালিতাবাড়ীর বারোমারি এলাকায় বিজিবির নেতৃত্বে পরিচালিত অভিযানে ফিলিপ স্নালকে না পাওয়া গেলেও তার স্ত্রী ডেলটা চিরান, শ্বশুর ইয়ারসন রংডি এবং মানবপাচারকারী লুইস লেংমিঞ্জাকে আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

এছাড়া সোমবার সকালে আরও একজন মানবপাচারকারী বেঞ্জামিন চিরামকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত চারজনকে আটক করেছে বিজিবি। তাদের জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *