April 6, 2026, 11:52 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

পাকিস্তানের বাংলাদেশ সফর পেছানোর সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক :

আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফর করার কথা পাকিস্তানের। ফিউচার ট্যুর প্রোগ্রামের আওতায় দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। তবে বিভিন্ন সূত্রে খবর, এই সফর হয়তো ভিন্ন কোনো উইন্ডোতে হবে।

পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার জানাচ্ছে, পিএসএলের ১১তম আসরের সঙ্গে সময়সূচির সংঘর্ষের কারণে সফর পেছানো হতে পারে। রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভী এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছেন। পিএসএল ২৬ মার্চ শুরু হয়ে ৩ মে শেষ হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্রও জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ অন্য কোনো সময়ে স্থানান্তরিত হতে পারে, তবে ম্যাচের সংখ্যা কমানো হবে না।

সূত্রটি আরও বলেন, “সিরিজের নতুন সূচি দ্রুত চূড়ান্ত করা হবে। ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচ নতুনভাবে সামঞ্জস্য করা যেতে পারে। পিসিবির সঙ্গে পরামর্শের পর আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসবে।”

উল্লেখ্য, ২০১৬ সালে পাঁচটি দলের সঙ্গে পিএসএল শুরু হয়। ২০১৮ সালে দলের সংখ্যা বেড়ে ছয় হয়, আর এবার আরও দুটি দল যুক্ত হচ্ছে। গত জুলাইয়ে বাংলাদেশে পাকিস্তান সিরিজ খেলেছিল; তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে লাল-সবুজ জার্সিধারীরা জিতেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *