April 6, 2026, 11:53 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আপসহীন ডাকসু ভিপি সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন। রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, “মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশকে ধারণ করেই রাজনীতি করতে হবে। বুদ্ধিজীবীরা এ জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা সব সময় জাতিকে সঠিক পথ দেখিয়েছেন। মহান মুক্তিযুদ্ধেও বুদ্ধিজীবীরা যেভাবে দিকনির্দেশনা দিয়েছেন, তার ওপর ভিত্তি করেই বাংলাদেশের মুক্তিকামী ছাত্র–জনতা রাজপথে নেমেছিল।”

তিনি আরও যোগ করেন, “পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে দেশের আজাদিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তবে সেই আজাদি থেমে থাকেনি, আমরা একটি স্বাধীন ভূমি অর্জন করেছি।”

ডাকসু ভিপি বলেন, “আমাদের বুদ্ধিজীবীরা যেভাবে স্বাধীনতা ও মুক্তির স্বপ্ন দেখতেন, পরবর্তীতে দেশের বুদ্ধিজীবীদের সেই লেগেসি ধরে রাখার কথা ছিল। কিন্তু কিছু বুদ্ধিজীবী ফ্যাসিবাদের উদ্দেশ্যে ভূমিকা রেখেছেন। তারা খুনি হাসিনাকে গুম, খুন ও আয়নাঘরের মতো কর্মকাণ্ডে সহায়তা করেছেন।”

সাদিক কায়েম আশা প্রকাশ করে বলেন, “ভবিষ্যতের বুদ্ধিজীবীরা দেশের মাটি ও মানুষকে ধারণ করবেন, দেশের অখণ্ডতাকে সমুন্নত রাখবেন এবং ইনসাফের পক্ষে অবস্থান নেবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *