April 7, 2026, 11:56 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক, মস্তিষ্কে গুরুতর সমস্যা

নিজস্ব প্রতিবেদক :

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের সদস্যদের মতে, তার মস্তিষ্কের অবস্থা “খুবই খারাপ” এবং ক্লিনিক্যালি এখনও অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর বিষয়েও কাজ চলছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত জরুরি মেডিকেল বোর্ডের বৈঠকের পর একজন চিকিৎসক জানিয়েছেন, হাদির মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা) ও অক্সিজেনের ঘাটতি ধরা পড়েছে। কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণও রয়েছে। এর অর্থ, সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদির মস্তিষ্কের পরিস্থিতি খুবই সংকটজনক।

চিকিৎসকরা জানান, ফুসফুসের অবস্থা আগের মতোই রয়েছে এবং বর্তমানে লাইফ সাপোর্টের মাধ্যমে শ্বাসপ্রশ্বাস চালু রাখা হয়েছে। তবে কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে এবং দিনে প্রায় ৪ লিটার ইউরিন আউটপুটের ভিত্তিতে ফ্লুইড ব্যালেন্স করা হচ্ছে।

এছাড়া, হাদির রক্তের কোয়াগুলেশন সমস্যা—ডিসিমিনেটেড ইনট্রাভাসকুলার কোয়াগুলেশন (ডিআইসি)—বর্তমানে অপরিবর্তিত রয়েছে, তবে নতুন কোনো সংকট তৈরি হয়নি। চিকিৎসকরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন মস্তিষ্কের অবস্থা নিয়ে। ব্রেন স্টেম ইনজুরি এখনও গুরুতর এবং অপারেশন করা অংশের বিপরীত পাশের মস্তিষ্ক সামান্য বাইরের দিকে চাপ দিচ্ছে।

বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। একটি কেস সামারি প্রস্তুত করা হয়েছে, যা বিদেশের হাসপাতাল পর্যালোচনা করে গ্রহণ করলে হাদিকে পাঠানোর বিষয়টি বিবেচনায় আনা হবে। সম্ভাব্য গন্তব্য হিসেবে থাইল্যান্ড বা সিঙ্গাপুরের কথা বলা হচ্ছে। তবে হাদির শারীরিক স্থিতিশীলতা বিদেশে স্থানান্তরের উপযোগী কি না, তা এখনও নিশ্চিত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *