April 7, 2026, 3:13 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। তিনি বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে তবেই আমরা ঘরে ফিরবো।”

নির্বাচন বানচালের অভিযোগ

ফাহিম ফারুকী অভিযোগ করেন, নির্বাচনকে ব্যর্থ করার লক্ষ্যেই শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এ হামলার মাধ্যমে একটি পক্ষ বার্তা দিতে চেয়েছে—দেশে সুষ্ঠু নির্বাচন হলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে। সে কারণেই নির্বাচন বন্ধের অপচেষ্টা চলছে।

৬ ঘণ্টার আল্টিমেটাম

তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন কার্যত অকার্যকর হয়ে পড়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার নিষ্ক্রিয়তার দায় এড়ানোর সুযোগ নেই। ফাহিম ফারুকীর হুঁশিয়ারি, “আগামী ৬ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করবো। আমরা কোনো অজুহাত শুনতে চাই না, আমরা বিচার চাই।”

হাদির শারীরিক অবস্থা

শরিফ ওসমান হাদির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়ে তিনি বলেন, হাদি এখনো নিঃশ্বাস নিচ্ছেন এবং তাকে রক্ত দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত রয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

চিকিৎসকদের মূল্যায়ন

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, হাদির বাম কানের ওপর দিয়ে প্রবেশ করা গুলি ডান দিক দিয়ে বেরিয়ে গিয়ে মস্তিষ্কের ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’। তিনি আরও বলেন, আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এই সময় নতুন কোনো মেডিকেল ইন্টারভেনশন করা হবে না। হাদি বর্তমানে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রয়েছেন এবং তার অবস্থা ‘খুবই সংকটাপন্ন’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *