April 7, 2026, 3:29 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

সেন্ট মার্টিন থেকে কক্সবাজারগামী জাহাজ ইঞ্জিন বিকল হয়ে আটকা, ৩ শতাধিক পর্যটক নিরাপদ

নিজস্ব প্রতিবেদক :

প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে কক্সবাজার ফিরছিল কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামের একটি জাহাজ, যা ইঞ্জিন বিকল হয়ে মাঝে সাগরে আটকে পড়েছিল। জাহাজে উপস্থিত ছিলেন প্রায় ৩ শতাধিক পর্যটক।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে টেকনাফের বাহারছড়া সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জাহাজটি কক্সবাজারের উদ্দেশ্যে পুনরায় রওনা দেয়।

সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করে জানান, “ইঞ্জিনে সমস্যার কারণে জাহাজ আটকা পড়েছিল। এখন এটি নিরাপদভাবে কক্সবাজারের পথে রয়েছে। আমি জাহাজের মাস্টারের সঙ্গে কথা বলেছি।”

উল্লেখ্য, কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *