April 6, 2026, 11:52 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বয়স বাড়ার সঙ্গে কমছে জন্মদিনের উচ্ছ্বাস: তাসনুভা তিশা

বিনোদন ডেস্ক :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা অভিনয়ের বৈচিত্র্য দিয়ে অল্প সময়েই দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ব্যক্তিগত অনুভূতি, জন্মদিন নিয়ে ভাবনা এবং নতুন কাজের কথা খোলামেলাভাবে তুলে ধরেছেন।

জন্মদিন নিয়ে আগের মতো আর উচ্ছ্বাস অনুভব করেন না বলে জানিয়েছেন তিশা। তার ভাষায়, ‘এখন জন্মদিন নিয়ে খুব একটা এক্সাইটেড থাকি না। আগের মতো উচ্ছ্বাস কাজ করে না। ২০২২ সালের দিকে আমি অনেক বেশি আনন্দিত থাকতাম।’

এই পরিবর্তনের পেছনে বয়সকেই কারণ হিসেবে দেখছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘বয়স বাড়ছে, হয়তো সে কারণেই এক্সাইটমেন্টটা আর নেই। এখন এসব আর ভালো লাগে না।’

এদিকে, শিগগিরই নতুন নাটক নিয়ে দর্শকদের সামনে আসছেন তাসনুভা তিশা। ‘লাইফ ইজ বিউটিফুল’ শিরোনামের নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনা করেছেন জয়নীকা চৌধুরী। নাটকটি মুক্তি পাবে ‘রঙ্গন’ ইউটিউব চ্যানেলে।

নাটকের নামের সঙ্গে জীবনের বাস্তবতার পার্থক্যের কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। তিশা বলেন, ‘লাইফ ইজ নট অলওয়েজ বিউটিফুল, জীবন আসলে অনেক কঠিন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *