April 7, 2026, 1:36 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

লিথুয়ানিয়ার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক :

পোল্যান্ডে নিযুক্ত এবং লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি গিতানাস নাউসেদা-এর কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় ভিলনিয়াসের রাষ্ট্রপতি প্রাসাদে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পরিচয়পত্র পেশের আগে রাষ্ট্রদূতকে সম্মান জানাতে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে রাষ্ট্রপতি নাউসেদার সঙ্গে এক বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দেন।

এর আগে রাষ্ট্রদূত ময়নুল ইসলাম লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী টরিকাস ভ্যালিস, রাষ্ট্র ও কূটনৈতিক প্রোটোকল বিভাগের মহাপরিচালক জুরাতে লোশিয়েনে এবং গ্লোবাল অ্যাফেয়ার্স অধিদপ্তরের সিনিয়র কাউন্সেলর ক্রিস্টিনা বাবিচিয়েনের সঙ্গে পৃথক বৈঠক করেন।

বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, বাংলাদেশি দক্ষ জনশক্তি প্রেরণ, রোহিঙ্গা সংকট, খাদ্য নিরাপত্তা, শিক্ষা এবং জলবায়ুবিষয়ক সহযোগিতাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের নাগরিকদের জন্য লিথুয়ানিয়ার টিআরপি ভিসা সহজীকরণ এবং বাংলাদেশে ভিএফএস সেন্টার স্থাপনের প্রস্তাব গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন রাষ্ট্রদূত।

লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি ও উপ-পররাষ্ট্রমন্ত্রী উভয়েই ভিএফএস সেন্টার স্থাপনসহ আলোচিত বিষয়গুলোর প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *