April 7, 2026, 4:55 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

প্রথম দফায় ১২৫ মনোনয়নপ্রার্থীর নাম ঘোষণা করল এনসিপি

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ জন মনোনয়নপ্রার্থীর নাম প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন।

তিনি জানান, মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হয়েছে এবং আজ যে তালিকা প্রকাশ করা হলো এটি প্রাথমিক তালিকা। তিনি বলেন, “যাদের নাম ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে যাচাই করে প্রার্থিতা বাতিল করা হবে।” সংবাদ সম্মেলনে যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, এনসিপির মনোনয়ন তালিকায় রয়েছে বেশ কিছু ‘ব্যতিক্রমধর্মী’ নির্বাচন।

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গণভোটে সবাই ‘হ্যাঁ’ ভোট দেবেন। প্রার্থীরাও ‘হ্যাঁ’ ভোটেই ভোট চাইবেন। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, আওয়ামী লীগ বা জাতীয় পার্টির কাউকে আমরা সংসদে পাঠাতে চাই না। এমন কেউ মনোনয়ন পেলে জানালে সঙ্গে সঙ্গে বাতিল করা হবে।”

তিনি আরও জানান, “এটি শুধু প্রথম তালিকা। আরও দুই দফায় বাকি প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *