April 7, 2026, 3:14 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

শেষ হলো ‘বিগ বস ১৯’, কত টাকা পেলেন বিজয়ী?

বিনোদন ডেস্ক :

বহুল প্রতীক্ষিত রিয়্যালিটি শো ‘বিগ বস ১৯’-এর পর্দা নেমেছে রবিবার রাতে। জমকালো গ্র্যান্ড ফিনালে সবার শেষে হাসি ফুটল গৌরব খান্নার মুখে। প্রতিযোগিতার চূড়ান্ত মুহূর্তে অন্য চার প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে তিনি জিতে নিলেন এবারের মর্যাদাপূর্ণ শিরোপা।

রোববার রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো সালমান খান সঞ্চালিত বিগ বসের এবারের আসরের। চূড়ান্ত পর্বে পাঁচজন প্রতিযোগীর মধ্যে লড়াই হয়। তারা হলেন- আমাল মালিক, তানিয়া মিত্তাল, গৌরব খান্না, প্রণীত মোরে এবং ফারহানা ভাট। দর্শকদের ভোট এবং ঘরের ভেতরের কঠিন সব টাস্ক মোকাবিলা করে তারা ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। তবে শেষ হাসি হাসলেন গৌরব। অন্যদিকে ফারহানা ভাট প্রথম রানার-আপ নির্বাচিত হয়েছেন।

ফাইনালের রাতটি ছিল তারকাদের উপস্থিতিতে ভরপুর। নতুন সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’-র প্রচারে মঞ্চে হাজির ছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানি লিওন, করণ কুন্দ্রা এবং ভোজপুরি সুপারস্টার পবন সিং। পারফরম্যান্স ও আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পূর্ণতা পায়।

ভারতের অন্যতম জনপ্রিয় ও বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ প্রতিযোগীদের দীর্ঘ সময় একঘরে থাকতে হয়, আর প্রতি সপ্তাহেই দর্শকদের ভোটে বাদ পড়েন কেউ না কেউ।
পূর্বের মরসুমগুলোতে মুনাওয়ার ফারুকি, তেজস্বী প্রকাশ, দীপিকা কক্কর এবং সিদ্ধার্থ শুক্লার মতো তারকারা বিজয়ী হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *