April 7, 2026, 5:14 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে ইঁদুরনাশক ট্যাবলেট খেয়ে দুই বেয়াইয়ের মর্মান্তিক মৃত্যু

গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে ইঁদুরনাশক ট্যাবলেট খেয়ে দুই বেয়াইয়ের মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার:

জামালপুরের দেওয়ানগঞ্জে গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে ভুল করে ইঁদুরনাশক ট্যাবলেট সেবন করে দুই বেয়াইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বানিয়াপাড়া গ্রামের মৃত মকজল হোসেনের ছেলে কানকু মিয়া এবং পার্শ্ববর্তী পোড়াভিটা গ্রামের কমল মিয়া। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে তারা দু’জনই গ্যাসের ওষুধ ভেবে বাড়িতে রাখা ইঁদুরনাশক ট্যাবলেট সেবন করেন। কিছুক্ষণের মধ্যেই তাদের অবস্থার অবনতি হলে পরিবার বিষয়টি টের পায়।

প্রথমে দু’জনকে দ্রুত নিয়ে যাওয়া হয় দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে কানকু মিয়ার মৃত্যু হয়। পরে গভীর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কমল মিয়া।

দেওয়ানগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *