April 7, 2026, 3:32 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

আমাকে একা ছেড়ে চলে গেলে : হেমা মালিনী

বিনোদন ডেস্ক :

বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্র বেঁচে থাকলে আজ ৮ ডিসেম্বর পালন করতেন তাঁর ৯০তম জন্মদিন। কিন্তু প্রায় দু’সপ্তাহ আগে ‘হি-ম্যান’ বিদায় নেওয়ায় দিনটি রূপ নিয়েছে শোকের ও স্মৃতিচারণার। প্রিয় স্বামীকে হারানোর ব্যথায় ভেঙে পড়েছেন ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। জন্মদিনের এই দিনে তিনি শেয়ার করেছেন এক হৃদয়ছোঁয়া বার্তা।

“আমাকে একা রেখে চলে গেলে” সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে হেমা লিখেছেন “তুমি চলে যাওয়ারও এখন সপ্তাহখানেক হয়ে গেছে। আমাকে একা ছেড়ে গেলে। নিজের ভাঙা হৃদয়ের টুকরোগুলো জোড়া লাগানোর চেষ্টা করছি।”

তিনি আরও লেখেন, “জানি, তোমার আত্মা সারাজীবন আমার সঙ্গে থাকবে। তুমি আমাকে সুন্দর দুই সন্তান দিয়েছ, আর দিয়েছে অসংখ্য সুখ–স্মৃতি। সেই স্মৃতিগুলো নিয়েই কাটবে আমার বাকি জীবন। শুভ জন্মদিন, আমার ভালোবাসা।”

ধর্মেন্দ্র–হেমার সম্পর্ক

দীর্ঘ ক্যারিয়ারে বহু নারীর স্বপ্নের নায়ক ছিলেন ধর্মেন্দ্র। জীবনের এক পর্যায়ে তিনি প্রেমে পড়েন হেমা মালিনীর। প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে ডিভোর্স না দিয়ে, ধর্মীয় আনুষ্ঠানিকতা পাল্টে হেমাকে বিয়ে করেন তিনি। দুই পরিবারের জটিলতা, টানাপোড়েন ও আবেগঘন সম্পর্ক বহু বছরই আলোচনার কেন্দ্রে ছিল।

পরিবারের অন্যান্য সদস্যদের শোকবার্তা

ধর্মেন্দ্রর প্রথম সংসারের দুই ছেলে সানি দেওল ও ববি দেওলও জন্মদিনে বাবাকে স্মরণ করে পোস্ট দিয়েছেন। সানি দেওলের আবেগঘন বার্তায় ফুটে উঠেছে বাবার অভাববোধ। অন্যদিকে, হেমার দুই কন্যা— ঈশা দেওল ও অহনা দেওলও জানিয়েছেন, তাঁরা প্রতিদিনই বাবাকে গভীরভাবে মিস করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *