April 7, 2026, 5:13 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

শিশির মনির: “আজকের সুপ্রিম কোর্টের আদেশে বর্তমান সরকারের বৈধতা অনচ্যালিত”

নিজস্ব প্রতিবেদক :

সুপ্রিম কোর্টের আজকের (৪ ডিসেম্বর) আদেশের ফলে বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, “উচ্চ আদালত স্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে বর্তমান সরকার জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত। সরকারের কার্যক্রমও মূলত জনগণের এই ক্ষমতার বহিঃপ্রকাশ। বিশেষ করে নির্বাচন, বিচার ও সংস্কার সংক্রান্ত কর্মকাণ্ডের বৈধতা নিয়ে আর কোনো বিতর্ক থাকবে না।”

এর আগে হাইকোর্ট অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ সংক্রান্ত রেফারেন্স-মতামতের প্রক্রিয়া নিয়ে করা রিট সরাসরি খারিজ করে। সেই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়েছিল। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ আজ সেই আবেদন খারিজ করে সর্বসম্মতিতে আদেশ দেন।

শিশির মনির আরও বলেন, “অনেকে যে সংবিধানিক শূন্যতা বা ভ্যাকুয়ামের কথা তুলে এনেছিলেন, আজকের সুপ্রিম কোর্টের আদেশে তার আর কোনো স্থান থাকবে না। এটি দেশের সংবিধানের মূলনীতিকে পুনর্ব্যক্ত করল।”

উল্লেখ্য, ১৯৯৬ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আওতায় সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক মতামতের ভিত্তিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *