April 7, 2026, 8:51 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

টাঙ্গাইলে দোকানে আগুনে দগ্ধ হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজারে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় গফুর আলী (৬০) নামে এক ব্যবসায়ী দগ্ধ হয়ে মারা গেছেন। আগুনে দোকানের সব মালামালও পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর বেলা হঠাৎ গফুর আলীর তেলের দোকান থেকে ধোঁয়া উঠে আসে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দোকানের ভেতরে আটকা পড়েন গফুর আলী। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তখন তিনি বের হতে পারেননি। খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দোকান থেকে তার দগ্ধ দেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ব্যবসায়ী কামরুল ইসলাম এবং বাজার কমিটির সভাপতি মো. ফজলু তালুকদার জানান, “বিকেলের দিকে দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে আমরা নেভানোর চেষ্টা করি, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে যায়। গফুর দোকান থেকে বের হতে না পারায় দগ্ধ হয়ে মারা যান।”

কালিহাতী ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাসেল মিয়া বলেন, “দোকানের মালিক ভেতরে আটকা পড়েন এবং দগ্ধ হয়ে মারা যান। মরদেহ উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুনে দোকানের দুই থেকে আড়াই লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে অন্য কোনো দোকান ক্ষতিগ্রস্ত হয়নি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *