April 7, 2026, 8:44 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

কাশিমপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাশিমপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের কাশিমপুর থানা শাখার আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনকালীন মতবিনিময়ের সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর ২০২৫) বাদ এশা কাশিমপুর থানা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংগ্রামী আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত গাজীপুর-০১ আসন-এর হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা জি.এম. রুহুল আমীন।

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আল-আমিন খান। ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী আবুল বাশার সিকদার সাহেব। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শফিকুল ইসলাম লালমনি

এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশিমপুর, থানা শাখার হাফেজ জাকারিয়া ও ইসলামী শ্রমিক আন্দোলনের থানা সভাপতি মাওলানা জাকারিয়া হুসাইন ইসলামী যুব আন্দোলনের সভাপতি আব্দুল বাতেন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুফতী আব্দুল্লাহ কাসেমী সহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলবৃন।

নেতারা বলেন, নির্বাচনের সময় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচন যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয় সেদিকে মনোযোগ দিতে হবে। আমরা চাই জনগণের সুরক্ষা সুনিশ্চিতের লক্ষ্যে সর্বতোভাবে আত্মনিয়োগ করতে হবে। দেশ এবং জাতির কল্যাণের স্বার্থে বাংলাদেশকে একটি স্বনির্ভর দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সুদ ও ঘুষ মুক্ত দেশ উপহার দিতে আমরা বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *