April 7, 2026, 3:20 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

অঙ্কনকে না খেলানো নিয়ে টেইটের মন্তব্য: ‘যারা দল ঠিক করে, তাদের জিজ্ঞেস করুন’

স্পোর্টস ডেস্ক :

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুটি ম্যাচেই একাদশে জায়গা পাননি নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন। সিরিজটি এখন ১-১ সমতায়, আর মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে সিরিজ-নির্ধারণী লড়াই। ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

বিশ্বকাপের টিম কম্বিনেশন চূড়ান্ত করা ও সম্ভাব্য বিকল্প পরীক্ষা করে দেখার এটিই ছিল শেষ সুযোগ। তাই স্কোয়াডে জায়গা পেলেও দুই ম্যাচেই বেঞ্চে বসে থাকতে হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার অঙ্কনকে। সোমবার (১ ডিসেম্বর) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকরা যখন টেইটকে প্রশ্ন করলেন— কেন অঙ্কনকে সুযোগ দেওয়া হয়নি— তখন তিনি সংক্ষেপে বলেন, “যারা দল ঠিক করে, তাদের জিজ্ঞেস করুন।” বিপিএল সামনে রেখে দল নির্বাচনের প্রভাব নিয়েও কথা বলেন পেস বোলিং কোচ। তার মতে, বিপিএলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়ক হবে। তবে দীর্ঘ টুর্নামেন্টে পেসারদের চোট ঝুঁকি থাকলেও সেটিকে বড় উদ্বেগ হিসেবে দেখছেন না টেইট।

তিনি বলেন, “ভালো বিষয় হলো খেলোয়াড়েরা বিশ্বকাপের আগে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলবে। চোট তো যেকোনো সময়ই হতে পারে। সেটা আমার নিয়ন্ত্রণে নেই। বিশ্বকাপের সূচিও আমার হাতে নেই— আমি শুধু পেস বোলিং কোচ।” হতে পারে, এটা আমার নিয়ন্ত্রণে নেই। বিশ্বকাপের সূচিও আমার হাতে নেই। কারণ, আমি পেস বোলিং কোচ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *