April 7, 2026, 8:42 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

জি এম সুমনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জেডটিভি বাংলা ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার আহবায়ক গোলাম মোস্তফা সুমন নাসিকের ৫নং ওয়ার্ডের একটি মসজিদে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া আয়োজন করেছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমার সময় সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডে স্থানীয় মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিল দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত বিশেষ দোয়ার অংশ ছিল। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ছেলে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।

দোয়া সভায় উপস্থিত থেকে গোলাম মোস্তফা সুমন বলেন, “বেগম খালেদা জিয়া এক নারীর সাহস ও দেশপ্রেমের প্রতীক। স্বামী, বাড়ি, নিরাপত্তা- সব হারিয়েও তিনি দেশের জন্য লড়াই থেকে সরে আসেননি। তার দৃঢ় সংকল্প আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। আর অন্যদিকে আমরা দেখছি, দেশের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়াদের।”

তিনি আরও বলেন, “অগ্রণী ব্যাংকের ভল্টে পাওয়া ৮৩২ ভরি সোনাসহ বিভিন্ন দুর্নীতির ঘটনা এই সরকারের চরিত্রকে প্রকাশ করে। বঙ্গবন্ধুর কন্যা দেশ ছেড়ে পালায় না-এমন কথাই বলে এই দুর্নীতিপরায়ণ মহল। তবে যারা চোর, ডাকাত, দস্যু তাদের পালাতে হয়।” গোলাম মোস্তফা সুমনের এ বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *