April 7, 2026, 8:44 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

রাজারহাট সদর ইউনিয়নে মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

রাজারহাট প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট সদর ইউনিয়নে মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধে নতুন কমিটি গঠিত হয়েছে। রাজারহাট উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতভাবে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজারহাট থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম। উপজেলা মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম।

রাজারহাট আদর্শ বিএল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহ-সভাপতি মিয়া ইফতেখার রাঙা, মশিউর রহমান, গোলাম মোস্তফা ও আতাউর রহমান রিপন; যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আলী আহমেদ আতিক, নয়ন আলী; সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রায়হানুল কবির কানন; সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া; কোষাধ্যক্ষ ফরহাদ আলী; প্রধান শিক্ষক আতাউর রহমান পাখি; মকবুল হোসেন, ইউনিয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম তপন, মিজানুর রহমান মিজান এবং উপদেষ্টা ডা. মোনাইমখা মোন্নাফসহ অনেকে।

সভা শেষে ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ফুলবাড়ী উপনচৌকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আখেরুজ্জামানকে আহ্বায়ক, রাজারহাট আদর্শ বিএল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়। পাশাপাশি মাওলানা ফখরুল ইসলাম, শিক্ষক আনিসুর রহমান এবং ব্যবসায়ী খোরশেদ আলমকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *