April 7, 2026, 8:33 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বঙ্গোপসাগরে নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া শেষ আজ

নিজস্ব প্রতিবেদক :

বঙ্গোপসাগরে নৌবাহিনীর পাঁচ দিনব্যাপী বার্ষিক সমুদ্র মহড়া আজ রোববার (৩০ নভেম্বর) শেষ হচ্ছে। সকাল থেকে বিভিন্ন যুদ্ধজাহাজ ও বিশেষায়িত ইউনিটের অংশগ্রহণে চূড়ান্ত দিনের মহড়া শুরু হয়। নৌবাহিনীর সূত্র জানায়, মহড়ায় ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট ও মিসাইল বোটসহ একাধিক যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে। পাশাপাশি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট, হেলিকপ্টার এবং নৌবাহিনীর বিশেষায়িত ফোর্সও মহড়ায় যুক্ত আছে।

মহড়া পর্যবেক্ষণের জন্য সকালে বানৌজা খালিদ বিন ওয়ালিদ–এ উপস্থিত হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা আহসান। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান অতিথিদের সঙ্গে নিয়ে মহড়ার বিভিন্ন ধাপ প্রত্যক্ষ করেন। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, দেশের সমুদ্রসীমায় সার্বভৌমত্ব সুরক্ষা, সমুদ্র নিরাপত্তা জোরদার এবং যুদ্ধক্ষেত্রে সমন্বিত সক্ষমতা বৃদ্ধিই এ মহড়ার প্রধান লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *