April 2, 2026, 8:57 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

জাহাজের ডেকে লাফিয়ে উঠল ইলিশ, ভাইরাল হল সমুদ্রের বিরল দৃশ্য

নিজস্ব প্রতিবেদক :

পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের গভীরে ঘটল এক বিরল ঘটনা। বঙ্গোপসাগরের লাইটারেজ জাহাজের ডেকে হঠাৎ ঝাঁকে ঝাঁকে লাফিয়ে উঠল ইলিশ মাছ। এসময় শ্রমিকরা প্রায় ৩ মণ ইলিশ ধরতে সক্ষম হলেও, বাকি মাছগুলো সমুদ্রে ফিরে গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এই ঘটনায় জাহাজের একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়, যা মাত্র ১০ সেকেন্ডে ভাইরাল হয়ে যায়।

জানা যায়, কয়লাবাহী এমভি কেএসএল গ্লাডিটর জাহাজটি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দিকে চলার সময় আচমকাই ইলিশ মাছ জাহাজের ডেকে লাফাতে শুরু করে। শ্রমিকরা যতটা সম্ভব মাছ ধরতে চেষ্টা করলেও, অনেক মাছ ফের সমুদ্রে ফিরে যায়। জাহাজের প্রকৌশলী রবিউল হোসেন বলেন, “জাহাজের ভেতরে অবস্থান করছিলাম। হঠাৎ শ্রমিকদের চিৎকার শুনে সামনে এলাম। দেখি ডেকে মাছ লাফাচ্ছে। আমরা প্রায় তিন মণ মাছ সংগ্রহ করতে পেরেছি।”

স্থানীয় জেলেরা জানান, গভীর সমুদ্রে মাঝে মাঝে মাছের দলবদ্ধ আচরণ দেখা যায়। শিকারি মাছ বা প্রবল স্রোতের কারণে এমন ঘটনা ঘটে। তবে একসাথে এত ইলিশ জাহাজে ওঠা বিরল। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “বড় শিকারি মাছের তাড়া বা প্রবল স্রোতের কারণে ইলিশগুলো লাফ দিতে পারে। তবে সঠিকভাবে মাছ শিকারের নিষেধাজ্ঞা মেনে চলার ফলে সমুদ্রে মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।”

এই বিরল দৃশ্য প্রমাণ করছে, সমুদ্রের গভীরে লুকিয়ে আছে কত বিচিত্র ও চমকপ্রদ রহস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *